রোজিনাকে হেনস্তা-গ্রেপ্তার

জাতিসংঘের উদ্বেগ, মুক্তি দাবি অ্যামনেস্টির

আপডেট : ২০ মে ২০২১, ০৪:৩৬ এএম

সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে দীর্ঘসময় আটকে রেখে হেনস্তার পর গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বিশ^ সংস্থাটি বলেছে, বিষয়টির দিকে তারা নজর রাখছে। গত মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে সাংবাদিককে হয়রানি ও গ্রেপ্তারসংক্রান্ত এক প্রশ্নের জবাবে এ উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের  মুখপাত্র স্টিফেন ডুজারিক।

তিনি বলেন, ‘বাংলাদেশে সাংবাদিককে গ্রেপ্তার করার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা নজর রাখছি। বিষয়টি স্পষ্টতই উদ্বেগজনক।’

বিষয়টিতে তাদের অবস্থান খুবই স্পষ্ট উল্লেখ করে স্টিফেন ডুজারিক বলেন, ‘সাংবাদিকদের কোনোভাবেই হয়রানি বা শারীরিক নির্যাতন করা যাবে না। মুক্ত ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। সেটা বাংলাদেশ কিংবা পৃথিবীর যেকোনো স্থানে হোক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত