অদক্ষতা স্বীকার করে টিকটকের সহপ্রতিষ্ঠাতার পদত্যাগের ঘোষণা

আপডেট : ২০ মে ২০২১, ০১:০৪ পিএম

টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইড্যান্সের সিইও এবং সহপ্রতিষ্ঠাতা ঝাং ইয়েমিং জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে তিনি পদত্যাগ করবেন।

কর্মীদের কাছে পাঠানো একটি চিঠিতে তিনি জানিয়েছেন, আরেক সহপ্রতিষ্ঠাতা রুবো লিয়াং নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

পদত্যাগের কারণ হিসেবে ঝাং চিঠিতে লিখেছেন, ‘সত্য কথা হল, আদর্শ ম্যানেজার হতে যে দক্ষতা থাকা প্রয়োজন, তার কিছু ঘাটতি আছে আমার। আমি মার্কেটিং নীতিমালা এবং প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড বিশ্লেষণে বেশি আগ্রহী।’

‘একইভাবে আমি খুব একটা সামাজিক নই, অনলাইনে থাকার মতো নিঃসঙ্গ কর্মকাণ্ডকে প্রাধান্য দেই না, পড়া হয় না, গান শোনা হয় না।’

ঝাং মনে করেন, তার উত্তরসূরি রুবো কোম্পানির প্রযুক্তিগত উন্নতির পাশাপাশি নিয়োগ এবং কর্মীদের ম্যানেজ করার বিষয়ে ‘অমূল্য’ একজন অংশীদার।

২০১২ সালে বাইটড্যান্স প্রতিষ্ঠানের যাত্রা শুরু করে সাত বছর বাদে চীনের নবম সেরা ধনী হয়ে হন উদ্যোক্তা ঝাং ইয়েমিং। তার এমন উত্থানের কারণ এই ছোট ভিডিও বানানোর অ্যাপ টিকটক।

বাইটড্যান্স ২০১৬ সালে টিকটক অ্যাপ আনে। এখন সারা পৃথিবীতে মাসে ৫০০ মিলিয়নের বেশি অ্যাকটিভ ব্যবহারকারী রয়েছে তাদের। ফেইসবুক, ইউটিউবকে ছাড়িয়ে এটি পৃথিবীর সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া অ্যাপ।

বাইটড্যান্সে এই ব্যবসায়ীর ২৪ শতাংশ মালিকানা রয়েছে। বাইটড্যান্স প্রতিষ্ঠার পর থেকে ঝাং ব্যবসায়ী হিসেবে সফলতা পেতে থাকেন। ২০১৩ সালে ফোর্বসের থার্টি আন্ডার থার্টি তালিকায় স্থান পান।

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ঝাং নানকাই বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে বিরতি নেন। ওই বছর নিজের প্রতিষ্ঠানের জন্য ৫ মিলিয়ন ডলারের ফান্ড সংগ্রহ করেন। এক বছর বাদে আরও ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান তাকে অর্থ দিতে শুরু করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত