গ্রাহকদের ইনোভেটিভ ফাইন্যান্সিয়াল সলিউশন দিতে বাংলাদেশ ফাইন্যান্সের সঙ্গে চুক্তি করেছে বাংলা ট্রেক। গত বৃহস্পতিবার চুক্তিটি হয় বিডি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে। ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কায়সার হামিদ ও বাংলা ট্রেকের প্রধান নির্বাহী ইকবাল হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলা ট্রেকের সিএমও তারেক আহমদ, হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস আব্দুল্লাহ আল কাফি, বিডি ফাইন্যান্সের হেড অব সিআরএম সুমন কুমার কু-ু, হেড অব ব্রাঞ্চেস মোহাম্মদ জহির উদ্দিন, সিএফও সাজ্জাদুর রহমান ভুইয়া, হেড অব অপারেশন্স মো. রফিকুল আমীন, হেড অব আইটি অ্যান্ড বিটি বুদ্ধদেব সরকার এতে অংশ নেন। এই চুক্তির আওতায় বাংলা ট্রেকের গ্রাহকরা বাংলাদেশ ফাইন্যান্স থেকে লিজ ফাইন্যান্স ফ্যাসিলিটিজ নিতে পারবে। এর মাধ্যমে সহজেই বাংলা ট্রেক থেকে বিভিন্ন ব্র্যান্ড নিউ ও রিকন্ডিশন মেশিনারিজ, জেনাটের ও ডাম্প ট্রাক কেনা যাবে। বিজ্ঞপ্তি
