মিতা হকের চল্লিশার টাকা গণস্বাস্থ্য হাসপাতালে দিলেন মেয়ে জয়িতা

আপডেট : ২৩ মে ২০২১, ১০:০১ পিএম

রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের চল্লিশার পুরো টাকা গণস্বাস্থ্য নগর হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারে দান করেছেন তার একমাত্র সন্তান সংগীত শিল্পী ফারহিন খান জয়িতা। 

রবিবার দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে তিনি তার মায়ের চল্লিশা উপলক্ষে খরচের পুরো টাকা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে তুলে দেন।

ডায়ালাইসিস সেন্টারে অসহায় ডায়ালাইসিস রোগীদের সেবায় এগিয়ে আসায় ডা. জাফরুল্লাহ চৌধুরী জয়িতা ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। পাশাপাশি দেশের ধনাঢ্য ব্যক্তিদের মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত