ফরিদপুরের মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনে চুক্তি সই করেছে বাংলাদেশ রেলওয়ে।
রেলপথ মন্ত্রণালয় গতকাল রবিবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, রেলওয়ের পক্ষে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক আসাদুল হক এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসি-সিসিসিএলের পক্ষে লিউ জি বিং এবং প্যাকেজ ডব্লিউডি-২ (সেতু নির্মাণ) এর জন্য সিআরসিসি-এমএএইচএলের পক্ষে তাং জিয়াওজিন চুক্তিপত্রে সই করেন। এ সময় রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, রেলওয়েতে চলমান পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, যমুনা নদীর ওপর আলাদা বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন স্থাপন, মোংলা পোর্টে রেল সংযোগসহ এখন অনেক প্রকল্প চলমান। রেলপথ মন্ত্রণালয় জানায়, নতুন রেললাইন নেওয়ার প্রকল্পের মোট ব্যয় এক হাজার ২০২ কোটি ৪৯ লাখ টাকা। ফরিদপুর ও মাগুরা জেলার মধ্যে প্রকল্পের অবস্থান।
