এসপি ফজলু ও এএসপি নাজমুল সাময়িক বরখাস্ত

আপডেট : ২৫ মে ২০২১, ১১:৫৪ পিএম

সদ্য পদোন্নতি পেয়ে র‌্যাবে পদায়ন হওয়া একজন পুলিশ সুপার ও রাজশাহী মহানগর পুলিশে কর্মরত একজন সহকারী পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। র‌্যাবে পদোন্নতি পাওয়ার পর যোগদান জটিলতা নিয়ে টেলিফোনে জুনিয়র কর্মকর্তার কাছে আপত্তিকর মন্তব্য করায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন, র‌্যাব-৫ এর পুলিশ সুপার এস এম ফজলুল হক ও রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. নাজমুল হাসান।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এই বরখাস্তের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে জনস্বার্থে ও সরকারি কর্মচারী বিধিমালা লংঘন করায় সাময়িক বরখাস্তের কথা বলা হয়। এতে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তারা পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত