এলাকাভিত্তিক লকডাউনেও ব্যাংক খোলা

আপডেট : ২৬ মে ২০২১, ১২:৫৬ এএম

করোনাভাইরাসের সংক্রমণ একেক এলাকায় বাড়ছে। এ কারণে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ রোধে কোথাও কোথাও স্থানীয়ভাবে লকডাউন জারি করছে মহানগর বা জেলা প্রসাশন। তবে লকডাউনের মধ্যেও ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন’ থেকে এক সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকে এ নির্দেশনার কথা জানানো হয়। সার্কুলারে বলা হয়, করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার রোধে মহানগর বা জেলা প্রশাসন কর্র্তৃক স্থানীয়ভাবে লকডাউন ঘোষিত হলেও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে। এক্ষেত্রে শাখার কর্মকর্তা ও কর্মীদের যাতায়াত নির্বিঘ্ন রাখার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত