জরিমানা মিটিয়ে ফেরার অপেক্ষায় আকমল

আপডেট : ২৬ মে ২০২১, ০৬:০৭ পিএম

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জরিমানার ৪৫ লাখ টাকা দিয়ে দিয়েছেন উমর আকমল। এখন তার আর দলে ফিরতে বাধা নেই।

পাকিস্তান সুপার লিগে গড়াপেটার দায়ে নির্বাসিত হয়েছিলেন উমর। পরে তার শাস্তি কমানো হয়। কিন্তু সঙ্গে মোটা টাকা জরিমানা করা হয়। নিজের আর্থিক অবস্থা ভাল না থাকায় সেই জরিমানা কিস্তিতে দেওয়ার আবেদন করেছিলেন উমর। যা নাকচ করে পিসিবি।

এরপর তার ভাই কামরান এগিয়ে এসে সেই টাকা একবারে দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। অবশেষে টাকা জমা পড়েছে পিসিবি-র কাছে।

তবে ক্রিকেটে ফেরার আগে বোর্ডের দুর্নীতি-বিরোধী আইন অনুযায়ী রিহ্যাব করতে হবে তাকে। সেটা শেষ হলেই ক্রিকেটে ফিরতে পারেন।

২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে ক্রিকেটের বাইরে আছেন উমর। অর্থাৎ ১২ মাস পূর্ণ হয়ে গেলেও এতদিন তিনি ক্রিকেট কার্যক্রম পুনরায় শুরু করতে পারেননি, জরিমানা পরিশোধ করতে না পারার কারণে।

প্রায় এক বছর ধরে ক্রিকেটের বাইরে থাকা উমর দুই মাস আগে বলেন, একবারে এত অর্থ পরিশোধ করার মতো পরিস্থিতিতে আমি নেই। খেলা না থাকায় আর্থিক সমস্যা বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত