বিডিএসআই অ্যাওয়ার্ড এর চূড়ান্ত বিজয়ীদের তালিকা প্রকাশ

আপডেট : ২৬ মে ২০২১, ০৯:০৩ পিএম

ডিজিটাল সামাজিক উদ্ভাবনের বৈশ্বিক প্রতিযোগিতা বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন (বিডিএসআই) অ্যাওয়ার্ড-২০২১ এর চুড়ান্ত বিজয়ীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ১০০৮ আবেদনকারীরর মধ্য থেকে ৩ ধাপে বাছাই কার্যক্রম হয়। এরপর বুধবার সাত ক্যাটাগরিতে গ্রুপ ও ইনডিভিজ্যুয়াল সেকশনে সাত সামাজিক সংস্থা ও আট ব্যক্তিকে চুড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়। 

আগামী ১১ জুলাই কানাডা ও বাংলাদেশ অনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করবে। 

বেস্ট ইনোভেটিব আইডিয়া ক্যাটাগরির বিজয়ী লাইটার অফ লাইট বাংলাদেশ। ভলান্টিয়ার লিডারশিপ ক্যাটাগরিতে বিজয়ী ইউথ প্রিনিয়ার নেটওয়ার্ক, বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট টিমের অধিনায়ক মো. মহসিন, ইভ্যুলেশন ৩৬০ সভাপতি অনিকা শুভা আহমেদ উপমা, ইয়ং সিইএ লিড ফাউন্ডার শাহেস্তু আবিদা ভিরওয়াসিউ, সৈয়দা নাজনিন আহমেদ সিলভি ও পালাক সারমা। ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট বিভাগে বিজয়ী ইঞ্জিনিয়ার্স হাব বিডি, অনুশিলন সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা অলোক চন্দ্র দাস, ইন্ট্যারন্যাশনাল ইউথ চেঞ্জমেকার, সাজিয়া আফরিন সুলতানা ও বহ্নিশিখা। সোসাল ইনক্লুশন বিভাগে বিজয়ী কিপ স্মাইল ফাউন্ডেশন, আকিজ ফুডের ব্র্যান্ড ম্যানেজার মুনতাছির মুন, অনলাইন ভলান্টিয়ার ক্যাম্পেইন বিভাগে স্টাডি বুথ-লার্ন টুগেদার। 

বিডিএসআই সভাপতি মো. আলী আকবর আশা বলেন, বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন ফোরাম জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশিদারি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এবারের আয়োজনে এখনো চুড়ান্ত বিজয়ীদের জন্য রয়েছে স্কলারশিপ, ফেলোশিপ ও স্পনসরশিপের মাধ্যমে ৫০ শতাংশ খরচে উন্নতবিশ্বে মাইগ্রেশনের সুযোগ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত