সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গৃহঋণ কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে পাঁচটি ব্যাংককে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সম্প্রতি অর্থ বিভাগের (প্রশাসন ও সমন্বয়) এক চিঠিতে এই পাঁচ ব্যাংককে যুক্ত করার কথা জানানো হয়। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড। চিঠিতে বলা হয়, সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহঋণ প্রদান নীতিমালা-২০১৮-এর অনুচ্ছেদ ৫ (খ) অনুযায়ী সরকার অন্য যেকোনো বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ করতে পারবে।
