বাঙালি সনাতন সমাজে ‘জামাইষষ্ঠী’ একটি লোকায়ত প্রথা। যে পরিবারে সদ্য বিবাহিত কন্যা রয়েছে, সেই পরিবারে এই পার্বণটি ঘটা করে পালন করা হয়। উৎসব-পার্বণ উদযাপনে জনপ্রিয় ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ’ অগ্রগামী ভূমিকা পালন করছে সুদীর্ঘ ২৬ বছর ধরে। সেই ধারাবাহিকতায় আগামী ১৬ জুন ‘জামাইষষ্ঠী’ উপলক্ষে প্রথমবারের মতো ‘বিশ্বরঙ’ আয়োজন করেছে ভিন্ন রকম এক প্রতিযোগিতার। এর নাম ‘সেরা জামাই যুদ্ধ’। বিজয়ীরা পাবেন আকর্ষণীয় পুরস্কার। ‘বিশ্বরঙ সেরা জামাই যুদ্ধ’তে অংশগ্রহণ করতে মেয়ে-জামাইয়ের একসঙ্গে তিন কপি ছবি, নাম, ফোন নম্বর ও ঠিকানা পাঠাতে হবে ১০ জুনের মধ্যে [email protected] ইমেইল কিংবা ০১৮১৯ ২৫৭৭৬৮ নম্বরে যোগাযোগ করে।
×
