ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে মাঠে নেমে নিজেই মৃত্যুর কোলে ইতালিয়ান ফুটবলার

আপডেট : ০৬ জুন ২০২১, ১২:২৮ পিএম

গুইসেপ্পে পেরিনোর মর্মান্তিক মৃত্যুতে শোকাহত ফুটবল বিশ্ব। ইতালিতে এক স্মারক ম্যাচ খেলতে নেমে মৃত্যুর কোলে ঢলে পড়েন ২৯ বছর বয়সী এই ফুটবলার।

নেপলসের কাছে পোগ্গিওমারিনোতে অনুষ্ঠিত হয় ম্যাচটি। খেলা চলাকালীন কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় পেরিনোর।

২০১৮ সালের জুনে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় পেরিনোর ভাইয়ের। ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে স্মারক ম্যাচটিতে খেলতে নেমেছিলেন ইতালিয়ান ক্লাব পার্মার সাবেক এই ফুটবলার।

পেরিনোর মৃত্যুতে তার পরিবারের প্রতি শোক জ্ঞাপন করে পার্মা। ইতালিয়ান ক্লাবটি নিজেদের অফিশিয়াল টুইটার পেজে লেখে, ‘গুইসেপ্পের মৃত্যুতে পেরিনো পরিবারের প্রতি শোক জানাচ্ছে পার্মার প্রত্যেকে।’

সাম্প্রতিক সময়ে কেবল এটিই মাঠে খেলার সময় হার্ট অ্যাটাকে মৃত্যু নয়, গত জানুয়ারিতে পর্তুগালে এক ম্যাচ খেলার সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে মৃত্যুবরণ করেন অ্যালেক্স অ্যাপোলিনারিও নামের এক ব্রাজিলিয়ান ফুটবলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত