ওয়ালটনের ২৭ মডেলের নতুন ফ্রিজ উন্মোচন

আপডেট : ০৬ জুন ২০২১, ১১:৩১ পিএম

ঈদুল আজহা উপলক্ষে ২৭টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করেছে ওয়ালটন। গত বুধবার গাজীপুরের চন্দ্রার কারখানায় নতুন মডেলের ফ্রিজগুলো উন্মোচন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর আলম সরকার, নির্বাহী পরিচালক শাহাদাত আলম, উদয় হাকিম, প্রধান বিপণন কর্মকর্তা ও নির্বাহী পরিচালক ফিরোজ আলম, নির্বাহী পরিচালক আমিন খান, ইউসুফ আলী, ইয়াসির আল ইমরান, ফ্রিজের সিইও আনিসুর রহমান মল্লিক, আরঅ্যান্ডডি বিভাগের চিফ কো-অর্ডিনেটর তাপস কুমার মজুমদার, কম্প্রেসরের সিইও রবিউল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত