কথোপকথনে শিষ্টাচার

আপডেট : ০৮ জুন ২০২১, ১২:২৮ এএম

কথা বলার সময় অনেকেই ভুলে যান অন্যেরও বলার কিছু থাকতে পারে। অনেকেই অন্যের কথা মন দিয়ে শোনেন না। অথচ কথা বলার সময় এসব শিষ্টাচার মানা জরুরি। জেনে নিন কথোপকথনের আরও কিছু শিষ্টাচার সম্পর্কে

             অন্যের কথা শোনার সময় আন্তরিক ও মনোযোগী হোন। যদি কোনো সমস্যার কথা শেয়ার করা হলে চেষ্টা করুন সে বিষয়ে পরামর্শ দিতে।

             যাই বলছেন সেটি ধীরে, স্পষ্টভাবে, শুদ্ধ ভাষায় এবং পরিমিত স্বরে বলার চেষ্টা করুন।

             বয়স এবং সম্পর্কের ধরন যেমনই হোক, সবচেয়ে সুন্দর সম্বোধন হচ্ছে ‘আপনি’। এতে অপর ব্যক্তিও নিজেকে গুরুত্বপূর্ণ ভাববেন। স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারবেন দুজন।

             দুজনের কথার মধ্যে কথা বলবেন না। কখনো বলে ফেললে ‘দুঃখিত’ বলুন।

             আলাপ-আলোচনার মাঝখানে ওঠার প্রয়োজন হলে অনুমতি নিয়ে উঠুন।

             কথায় বাহুল্য বর্জন করুন। অপ্রাসঙ্গিক ও অহেতুক কথাবার্তা আপনার ভাবমূর্তি ক্ষুণœ করতে পারে।

             কথায় কথায় শপথ করা, কসম কাটা বা অভিশাপ দেওয়া থেকে বিরত থাকুন।

             অপ্রাসঙ্গিক ও অর্থহীন কথাবার্তা, আলাপ, আড্ডা এড়িয়ে চলুন। আপনার সময় ব্যয় করুন আপনার রুটিন অনুসারে।

             জনসমক্ষে নিজের গুরুত্ব জাহির করার উদ্দেশ্যে আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিদের কানে কানে কথা বলবেন না।

             বয়োজ্যেষ্ঠ কারও সঙ্গে কথা বলার সময় তিনি দাঁড়ানো অবস্থায় থাকলে আপনিও দাঁড়ান। আচরণে ও কথায় বিনয় প্রকাশ করুন।

             কেউ কিছু জিজ্ঞেস করলে সংগত কারণ ছাড়া নীরব থাকবেন না। এতে তাকে অবজ্ঞা করা হয়। কিছু না বললেও স্মিত হাসুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত