করোনা পরিস্থিতির মধ্যে ২০২১-২২ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাজেটকে একটি দুঃসাহসী ও ব্যতিক্রমী বাজেট হিসেবে স্বাগত জানিয়েছে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ। প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় গতকাল সংগঠনটি জানিয়েছে, অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে কোনো নতুন কর বসানো হয়নি। দেশীয় শিল্প রক্ষা, কৃষিভিত্তিক শিল্পের উন্নয়ন এবং রপ্তানিমুখী শিল্প প্রসারের উদ্দেশ্যে অর্থমন্ত্রী কোথাও আগাম কর অব্যাহতি ও হ্রাস করেছেন, কোথাও ভ্যাট, আমদানি শুল্ক ও সম্পূরক শুল্ক অব্যাহতি ও হ্রাস করেছেন। শিপার্স কাউন্সিল মনে করে এতে দেশীয় শিল্পের বিকাশ ঘটবে, বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বিগত ১২ বছরে চট্টগ্রাম বন্দরের ‘কনটেইনার হ্যান্ডলিং ক্যাপাসিটি’ ২৭ হাজার টিইইউএস থেকে ৪৯ হাজার ১৮ টিইইউএসে উন্নীত করা এবং নিরাপদ নেভিগেশনের জন্য যন্ত্রপাতি আপগ্রেড ও নজরদারি বাড়ানোর জন্য শিপার্স কাউন্সিল বাণিজ্য বৃদ্ধিতে আশাবাদী। বিজ্ঞপ্তি।
