বিশ্বকে ১ বিলিয়ন ডোজ টিকা দেবে জি-৭!

আপডেট : ১২ জুন ২০২১, ০১:২৯ এএম

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আশা করছেন, বিশ্বের দরিদ্র দেশগুলোকে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে সম্মত হবে জি-৭। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী জি-৭ সম্মেলনেই এ বিষয়ে প্রতিশ্রুতি আশা করছেন জনসন।

বিশ্বব্যাপী ৫০ কোটি ডোজ ফাইজার ভ্যাকসিন দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এমন আশাবাদের কথা জানালেন জনসন। ২০২২ সালের মধ্যে পুরো বিশ্বকে ভ্যাকসিনের আওতায় আনতে জি-৭ নেতাদের প্রতি ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন জনসন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরের মধ্যে কমপক্ষে ১০ কোটি উদ্বৃত্ত টিকা দিবে জি-৭! দান করা হবে। আসন্ন সপ্তাহের শুরুতে দান করা হবে ৫ মিলিয়ন। বিশ্বব্যাপী টিকার সমতা ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও টিকা দান করা নিয়ে এর আগে দেওয়া কথা রাখতে পারেনি ব্রিটেন। ৪০ কোটি ডোজ উদ্বৃত্ত টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ব্যর্থ হয়েছিল তারা।

ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জি-৭-এ অংশগ্রহণকারী রাষ্ট্রনেতারা কভিড ভ্যাকসিন উৎপাদন বৃদ্ধি এবং বিশ্বব্যাপী সরবরাহ করতে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। এই লক্ষ্য অর্জনের জন্য ভ্যাকসিনে উৎপাদন বৃদ্ধির নতুন পরিকল্পনা নেওয়া হতে পারে।’ এদিকে চলতি বছরের শেষ নাগাদ বিশ্বব্যাপী ৩০ কোটি ডোজ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত