নাটোর পৌরভবনে লকডাউন, জনসাধারণের প্রবেশ নিষেধ

আপডেট : ১৩ জুন ২০২১, ০৭:৪৫ পিএম

নাটোর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার পৌরসভা ভবনে অনির্দিষ্টকালের জন্য নতুন করে লকডাউন ঘোষণা করেছেন মেয়র।

রবিবার দুপুরে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউন চলবে বলে ঘোষণা দেন।

মেয়র বলেন, পৌরসভায় কর্মরত ৪০ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে রবিবার পর্যন্ত ১৪ জনের করোনা সংক্রমণ পজিটিভ হয়েছে। আরও অনেকে অসুস্থ থাকায় তাদেরও নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। তারা এখন নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।

ফলে পৌরসভার বিশেষ জরুরি কাজের জন্য ২/১টি শাখায় সীমিতভাবে কাজ চললেও জনসাধারণের ভেতরে প্রবেশ একেবারেই নিষেধ করা হয়েছে।

দেশে চলমান লকডাউনের মধ্যে বেশি সংক্রমণের জন্য নাটোর ও সিংড়া পৌর ৫ দিন আগে বিশেষ লকডাউন ঘোষণা করার ৫ দিন পর এবার পৌর ভবনে অনির্দিষ্টকালের জন্য নতুন করে লকডাউন ঘোষণা করা হলো।

এদিকে নাটোরে গত ২৪ ঘণ্টায় ২১৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়।

এ নিয়ে করোনায় জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২১৯৫ জন। সুস্থ হয়েছেন ১৫৪৪ জন। গতকালের একজনসহ জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩৩ জনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত