ঢাকার ধামরাইয়ে নিজ কক্ষ থেকে নুরুন্নাহার (২৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুমড়াইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নুরুন্নাহার ধামরাইয়ের সদর ইউনিয়নের কুমড়াইল এলাকার খোকনের স্ত্রী।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে ঝগড়া ছিল ওই ভুক্তভোগীর। সোমবার সকালের দিকে অনেক ডাকাডাকির পরেও দরজা না খোলায় অন্য উপায়ে দরজা খোলার পর তাকে ঘরের আড়ার সঙ্গে নিজের ওড়নায় ফাঁস নেওয়া অবস্থায় দেখা যায়।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
