স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় ৫ জুন থেকে ১৯ জুন ২০২১ তারিখ পর্যন্ত দেশব্যাপী “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন” উদযাপিত হচ্ছে। গত ২৪ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত স্টিয়ারিং কমিটির (Steering Committee for Nutrition Implementation) সভায় পক্ষকালব্যাপী সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই মোতাবেক জাতীয় পুষ্টিসেবা কার্যক্রমটি বাস্তবায়ন করে যাচ্ছে।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী শিশুদের ১,০০,০০০ আইইউ মাত্রার একটি নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ২,০০,০০০ আইইউ মাত্রার একটি লাল ক্যাপসুল খাওয়ানো হবে। বিজ্ঞপ্তি
