মরুকরণে বাড়ছে পরিবেশগত অভিবাসীর সংখ্যা

আপডেট : ১৮ জুন ২০২১, ১১:০৯ পিএম

দুনিয়াজুড়ে প্রায় দুই বিলিয়ন মানুষের জীবনকে প্রভাবিত করছে মরুকরণ। এটি মানুষকে ‘পরিবেশগত অভিবাসী’ করে তুলছে। এমনটাই মনে করেন পরিবেশবিষয়ক একটি অলাভজনক সংস্থার প্রধান ডেনিজ অ্যাটাক।

তার্কিশ ফাউন্ডেশন ফর কমব্যাটিং সয়েল এরোশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করছেন ডেনিজ অ্যাটাক। বনায়ন ও প্রাকৃতিক বাসস্থান সংরক্ষণের জন্য কাজ করছে তার প্রতিষ্ঠান। বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস উপলক্ষে আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভূমিক্ষয়ের ফলে খাদ্য উৎপাদন কমেছে ১১ শতাংশ।

ডেনিজ অ্যাটাক বলেন, ভূমিক্ষয় জমির উৎপাদনশীলতা কমিয়ে দেয়। এটি জীববৈচিত্র্য হ্রাস করে, কার্বন সিকোয়েস্টেশনের সম্ভাবনা কমিয়ে দেয়। জলাভূমিসহ প্রকৃতির যাবতীয় বাস্তুতন্ত্র পরিষেবায় এর নেতিবাচক প্রভাব পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত