নোয়াখালীতে নতুন আরও ৯১ জনের করোনা শনাক্ত

আপডেট : ১৯ জুন ২০২১, ১২:৩০ পিএম

নোয়াখালীতে নতুন করে ৯১ জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৫৯ জনে।

নতুন আক্রান্তের হার শতকরা ২৪ দশমিক ৫৯ ভাগ। এ সময় গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো প্রাণহানি হয়নি। এই পর্যন্ত জেলাতে মৃতের সংখ্যা ১২৯ জন।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩১৩টি নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে নোয়াখালী সদরের ৪০ জন, বেগমগঞ্জের ১৬ জন, হাতিয়ার দুইজন, সুবর্ণচরের একজন, সোনাইমুড়ীর পাঁচজন, চাটখিলের পাঁচজন, সেনবাগের পাঁচজন, কোম্পানীগঞ্জের ১৩ জন ও কবিরহাটের চারজন রয়েছেন।

এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ১০ হাজার ১৫৯ জন। যার মধ্যে সদরের ৩ হাজার ৮৫১ জন আর বিভিন্ন উপজেলার ৬ হাজার ৩০৮ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় কোনো মৃত্যু হয়নি। নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১২৯ জনের। যার মধ্যে সদরের ২৪ জন আর বিভিন্ন উপজেলার ১০৫ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত