বিবৃতিতে জিএম কাদের

মাদক বিস্তারের পরিণাম জঙ্গিবাদের মতোই ভয়াবহ

আপডেট : ২০ জুন ২০২১, ১০:৪০ পিএম

মাদক বিস্তারের পরিণাম জঙ্গিবাদের মতোই ভয়াবহ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, ‘মাদকের বিস্তার নিয়ন্ত্রণ করা না গেলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তাই মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনে বিশেষায়িত ইউনিটি গঠন করতে হবে।’ গতকাল রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘গণমাধ্যমের সাম্প্রতিক সংবাদে ইতিমধ্যেই দেশবাসী জেনেছে এলএসডি, আইস, খাটের মতো মরণনেশায় আসক্ত হয়ে পড়েছে আমাদের তরুণ সমাজ। ইয়াবা, ফেনসিডিল, মদ ও গাঁজা আরও সহজলভ্য হয়ে পড়েছে। জাতির জন্য এর মতো দুঃসংবাদ আর হতে পারে না। মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে বাঁচাতে না পারলে জাতি হয়ে পড়বে অকর্মণ্য, উগ্র এবং অসভ্য। ধ্বংস হয়ে যাবে তারুণ্যের অমিত সম্ভাবনা। তখন কোনোভাবেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত