ঈশ্বরদী পৌরসভায় ২০২১-২২ অর্থবছরের জন্য ১১৮ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী পৌরসভা মিলনায়তন কক্ষে বাজেট ঘোষণা করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা তাইবুর রহমান। বাজেটের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন পৌরসভার মেয়র মো. ইছাহক আলী মালিথা। বাজেটে প্রারম্ভিক স্থিতিসহ মোট আয়ের পরিমাণ ১১৮ কোটি ৬ লাখ ৫৯ হাজার ২৬৯ টাকা। মোট ব্যয়ও ধরা হয়েছে সমপরিমাণ টাকা। এটি নবনির্বাচিত মেয়র ইছাহক আলী মালিথার দায়িত্ব নেওয়ার পর প্রথম বাজেট ঘোষণা।
পৌরসভা মেয়র ইছাহক আলী মালিথার সভাপতিত্বে বাজেট ঘোষণা ও উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন পৌরসভার সচিব জহুরুল ইসলাম, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাবেক সভাপতি এসএম রাজা প্রমুখ।
