উইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্বে সামি

আপডেট : ২৩ জুন ২০২১, ০৩:০৭ পিএম

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন সামিকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। স্বাধীন নন-মেম্বার ডিরেক্টর হিসেবে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করবেন তিনি।

১৭ জুন সিডব্লিউআই’র এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত বৃহস্পতিবার স্বাধীন পরিচালক পদে তিনটি নিয়োগ দেওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়। তার একটিতে দায়িত্ব পেয়েছে সামি। ২ বছরের জন্য স্বাধীন নন-মেম্বার ডিরেক্টর পদের দায়িত্বে থাকবেন তিনি।

এই নিয়োগ পেয়ে উচ্ছ্বসিত সামি বলেন, ‘সিডব্লিউআইয়ের ডিরেক্টর পদে নিয়োগ পাওয়া অত্যন্ত সম্মানের। মাঠের বাইরে উইন্ডিজ ক্রিকেটকে নতুন কিছু দেওয়ার এটা আমার কাছে আরেকটি সুযোগ।’

সামির নেতৃত্বে ২০১২ ও ২০১৬ সালে ব্যাক টু ব্যাক টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে উইন্ডিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত