শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮০৯তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য মো. তৌহিদুর রহমান।
সভায় পরিচালক ও কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ, খন্দকার শাকিব আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম, কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
