প্রাইভেট কারের গ্যাসহীন সিলিন্ডারে মাদক বহন

আপডেট : ২৫ জুন ২০২১, ০১:৪৬ এএম

জ্বালানি বহনকারী ট্যাঙ্ক লরিতে গাঁজা ও প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে ইয়াবা বহনকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।

গত বুধবার আলাদা দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মো. রিগান খাঁন (২৭), জাকির হোসেন (২৪), খোকন মৃধা (২৬), জনি খান (২৫) ও হৃদয় শিকদার (২১)।

গতকাল বৃহস্পতিবার তাদের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে জানান ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম সাকলায়েন।

তিনি বলেন, ‘গত বুধবার যাত্রাবাড়ী থানার রায়েরবাগের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশিকালে নম্বরবিহীন প্রাইভেট কারসহ জনি খান ও হৃদয় শিকদারকে গ্রেপ্তার করা হয়।’

পুলিশ কর্মকর্তা সাকলায়েন আরও জানান, একই দিন অপর এক অভিযানে ক্যান্টনমেন্ট থানার শেওড়া বাসস্ট্যান্ড বটতলা থেকে জ্বালানি তেল বহনকারী ট্যাংক লরির মধ্যে ৩৬ কেজি গাঁজা বহনকালে রিগান, জাকির ও খোকনকে গ্রেপ্তার করা হয়। তারা এই বিপুল পরিমান গাঁজা বি-বাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে আসছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত