তালাকের নোটিস পেয়ে স্ত্রীকে ছুরিকাঘাত

আপডেট : ২৮ জুন ২০২১, ১২:৫৫ এএম

সীতাকুন্ডে তালাকের নোটিস পেয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়েছে স্বামী। গতকাল রবিবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের উকিলপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী উমর শরীফের (৪৫) বিরুদ্ধে মামলা করেছেন স্ত্রীর বড়ভাই মফিজুর রহমান।

মামলার এজাহার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আট বছর আগে সন্দ্বীপের রহমতপুর গ্রামের মো. মোস্তফার ছেলে উমর শরীফের সঙ্গে সীতাকুন্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বাকখালী গ্রামের আবুল বসরের মেয়ে পেয়ারু বেগমের বিয়ে হয়। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। কয়েক দিন আগে সংসার করবে না জানিয়ে স্বামীকে তালাকের নোটিস পাঠান পেয়ারু বেগম। কিন্তু নোটিস পেয়েও সংসার করতে স্ত্রীকে চাপ দেন উমর শরীফ। এ নিয়ে তর্কের একপর্যায়ে দুই শিশুসন্তানের সামনে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পেয়ারু বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত