বাজারে আকিজ বেকার্সের প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড বেকম্যান’স

আপডেট : ২৯ জুন ২০২১, ০২:৫০ এএম

রাজধানীর একটি হোটেলে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বেকার্স সম্প্রতি উন্মোচন করেছে নতুন প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড বেকম্যান’স। শুরুতেই চারটি ভিন্ন স্বাদে বেকম্যান’স বিস্কিট বাজারে এসেছে। আগামীতেও যুক্ত হবে আরও নতুন নতুন বিস্কিট।

বেকম্যান’স নিয়ে আকিজ বেকার্সের পরিচালক শেখ জামিল উদ্দিন বলেন, ‘আকিজ সবসময় কোয়ালিটির কথা বলে। কারণ বাজারে যেসব সাধারণ বিস্কিট পাওয়া যায় সেসবে ভোক্তারা তাদের চাহিদার পূর্ণতা খুঁজে পান না। ভোক্তাদের সেই চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতেই বেস্ট ইনগ্রেডিয়েন্টস, বেস্ট রেসিপি আর ইউরোপের সেরা টেকনোলজির বেস্ট অটোমেটেড মেশিনে বিশ্বমানের বেকম্যানদের দিয়ে আকিজ বেকার্স নিয়ে এসেছে প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড বেকম্যান’স।’

আকিজ বেকার্সের চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার বলেন, ‘অনেকেই ভোক্তার চাহিদার কথা মুখে বলে কিন্তু বাস্তবে তার প্রমাণ নেই। আমরা দৃঢ়ভাবে বলতে চাই আকিজ বেকার্সে ভোক্তার সব চাহিদা পূরণে অঙ্গীকারবদ্ধ।’ অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত