রাজশাহীর ৪ উপজেলা

৪০টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিলেন শাহরিয়ার

আপডেট : ০৪ জুলাই ২০২১, ১০:২৫ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহের জন্য অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। গত শনিবার রাতে রাজশাহীর চার উপজেলা, নাটোরের দুটি উপজেলা, পাবনার ঈশ্বরদী উপজেলা ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জন্য এসব অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ করা হয়।

গত শনিবার রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজের ফেইসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন।

ফেইসবুকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী লেখেন, ‘আজকে (শনিবার) রাতে পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট, বাঘা, লালপুর, বাগাতিপাড়া, ঈশ্বরদীর জন্য ৪টি করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা রোগীদের জন্য মোট ৪০টি অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠিয়েছি। এর মধ্যে ২৫টি আমার মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের সহযোগিতায় এবং ১৫টি আমার বন্ধু নাজিম ভাইয়ের জনকল্যাণমুখী পা-ুগড়-হাসিনা ফাউন্ডেশনের সহযোগিতায়। আমি চেষ্টা করছি জেলার অন্যান্য হাসপাতালেও এই যন্ত্র সরবরাহের।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত