ফরিদপুরে করোনায় একদিনে ৬ মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০২১, ০২:২১ পিএম

ফরিদপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৫৫ নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ১৬৩ জন আর এই সময়ে করোনায় মারা গেছে ছয় ব্যক্তি। শনাক্তের হার ৪৫.৯১।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে ১৫ ব্যক্তি এবং করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছে ২৮৬ জন।

এদিকে, মাহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে মানুষের জীবন রক্ষার্থে গত ১ জুলাই হতে শুরু হওয়া ফরিদপুরের কঠোর লকডাউনে এ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত ৬৩৬ মামলা করেছে।

এ বিপরীতে মামলার দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে ৩ লাখ ৩৯ হাজার ১৬০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, কঠোর লকডাউন চলাকালে সরকারি দেওয়া বিধিনিষেধ বাস্তবায়নে ১৫টি ভ্রাম্যমাণ আদালত জেলার নয় উপজেলাতে পরিচালনা করা হয়।

এ সময় আদালতকে সহায়তা করে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত