মার্কেন্টাইল ব্যাংকের ইসি চেয়ারম্যান আকরাম হোসেন

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১২:২৫ এএম

মার্কেন্টাইল ব্যাংকের পর্ষদ সভায় সম্প্রতি আকরাম হোসেনকে (হুমায়ুন) এক্সিকিউটিভ কমিটির (ইসি) চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। ব্যবসায়ী ও ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আকরাম হোসেন এর আগে ব্যাংকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন কমিটির দায়িত্ব পালন করেছেন। তিনি ফারস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আকরাম হোসেন আবাসন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তিনি নানা জনকল্যাণমূলক কর্মকান্ডে জড়িত। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত