ঠাকুরগাঁওয়ে নারীর অর্ধদগ্ধ মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ জুলাই ২০২১, ১২:৫৩ পিএম

ঠাকুরগাঁওয়ে শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের পাশের একটি গলি থেকে মিলি চক্রবর্তী (৪৫) নামের এক নারীর নগ্ন ও অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মিলি শহরের কালিবাড়ি এলাকার সোনা চক্রবর্তীর স্ত্রী।

বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই নারীর মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

মিলির স্বজনরা জানায়, ভোরে পূজা শেষে হাঁটতে বেরিয়েছিলেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করে সংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো দাহ্য পদার্থ দিয়ে মরদেহ পোড়ানোর চেষ্টা করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত