চিকিৎসককে মারধর করা মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল হক মনিকে কেন্দ্রীয় নির্দেশে যুবলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তাগাছা উপজেলা হাসপাতালে গিয়ে কর্তৃব্যরত চিকিৎসক ডা. এএইচএম সালেহীন মামুনকে মারধরের ঘটনায় কেন্দ্রীয় নির্দেশে মাহবুবুল হক মনিকে যুবলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল হক মনিসহ ৮ থেকে ১০ জন মিলে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল কর্মকর্তা ডা. এ এইচ এম সালেকিন মামুনের কক্ষে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং মারধর করেন।
উক্ত ঘটনায় ডা. সালেকিন বাদী হয়ে মামলা করলে পুলিশ যুবলীগ নেতা মাহবুবুল আলম মনিসহ ৫জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
