এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের প্রান্তিক মুনাফা বেড়েছে

আপডেট : ০৯ জুলাই ২০২১, ১২:২৫ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের প্রান্তিক মুনাফা বেড়েছে। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (্এপ্রিল-জুন) সময়ে কোম্পানিটির নিট মুনাফা ৩০ শতাংশ বেড়েছে। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে অনিরীক্ষিত প্রান্তিক প্রতিবেদন অনুমোদন করা হয়। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স সূত্রে জানা গেছে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৯ টাকা। আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির  শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৭৯ পয়সা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত