টাঙ্গাইলে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে করোনা আক্রান্তদের জন্য হেল্প সেন্টার কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে। রবিবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।
টুকু বলে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং আমার নিজ উদ্যোগে শহরের নিরালা মোড় গ্রন্থাগার মার্কেটের দ্বিতীয় তলায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে করোনা আক্রান্তদের জন্য করোনা হেল্প সেন্টার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ সময় টাংগাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু ও ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব).টাংগাইলের সাবেক সাধারণ সম্পাদক ডা. এম এ মতিনের হাতে করোনা রোগীদর জন্য ওষুধ, অক্সিজেন সিলিন্ডার. মাস্কসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা ড্যাবের চিকিৎসক নেতৃবৃন্দের পাশাপাশি জেলা বিএনপির সহসভাপতি সাদেকুল আলম খোকা, মো. মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলীসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দেশ রূপান্তরকে বলেন, সারাদেশে নিজ দলীয় কার্যালয়ে করোনার হেল্প সেন্টার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে টাঙ্গাইলে এ হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
