কভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরে ১০০টি অক্সিজেন কনসেনট্রেটর অনুদান দিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এ সরঞ্জামগুলো স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে পরামর্শ সাপেক্ষে দেশের আট বিভাগের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।
ইউনিলিভার ঈদুল আজহার আগেই এসব অক্সিজেন কনসেনট্রেটর হাসপাতালগুলোতে সরবরাহ করবে। গতকাল বুধবার অক্সিজেন কনসেনট্রেটরগুলো স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) মহাপরিচালক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলমের কাছে হস্তান্তর করেন ইউবিএলের হেড করপোরেট অ্যাফেয়ার্স শামীমা আক্তার। এ সময় সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, ইউবিএলের পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশনস ম্যানেজার গাজী তৌহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউবিলের এমডি-সিইও জাভেদ আখতার বলেন, এ সময়োপযোগী সহায়তা কভিড-১৯ মহামারীর বিরুদ্ধে সরকারের পদক্ষেপকে আরও বলিষ্ঠ করতে সাহায্য করবে বলে আমাদের বিশ^াস। বাংলাদেশের বিশ্বস্ত সহযোগী হিসেবে আমরা আরও বেশি কিছু করার আশা রাখি। বিজ্ঞপ্তি
