বিক্ষোভ-স্মারকলিপি

খানসামায় ধর্মীয় সম্প্রীতি অটুট রাখার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৫ জুলাই ২০২১, ১১:৪৪ পিএম

দিনাজপুরের খানসামায় ধর্মীয় সম্প্রীতি অটুট রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বী পাঁচ শতাধিক নারী-পুরুষ। একই সঙ্গে সাম্প্রদায়িক ইস্যু সৃষ্টির অভিযোগে খানসামা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ধীমান দাসের প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সচেতন হিন্দু সমাজের ব্যানারে খানসামা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। পরে বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য দেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি মনোরঞ্জন দাস, বাংলাদেশ মহানাম সংকীর্তন সমন্বয় পরিষদ উপজেলা শাখার সভাপতি বাবুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়, অজিত কুমার রায় প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, খানসামা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ধীমান দাস দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। বিভিন্নভাবে সাম্প্রদায়িক ইস্যু সৃষ্টি, নিরীহ হিন্দু পরিবারের বাড়ি-ঘর উচ্ছেদ, রাজনৈতিক সম্মানিত ব্যক্তিদের সম্পর্কে কটাক্ষ ও অপমান করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত