অনলাইনে সরকারি চালান নিচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক

আপডেট : ১৫ জুলাই ২০২১, ১১:৫৮ পিএম

স্ট্যান্ডার্ড ব্যাংকে স্বয়ংক্রিয়ভাবে সরকারের পক্ষে ট্রেজারি চালানের অর্থ জমা নেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গত বুধবার ব্যাংকের প্রিন্সিপাল শাখায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদ বলেন, স্ট্যান্ডার্ড ব্যাংক ২১ বছর যাবৎ গ্রাহকের চাহিদানুযায়ী নতুন নতুন উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে আধুনিক ও উন্নততর ব্যাংকিং সেবা দিয়ে দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছে। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত