জাতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের অন্যতম সদস্য মোরশেদকে সম্প্রতি কৃত্রিম পা সংযোজন করে দিয়েছে ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টার। এতে সহায়তা করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক। গত জুন মাসের ১৩ তারিখে কৃত্রিম পা সংযোজন করা হয় বলে জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
এ ব্যাপারে মোরশেদ বলেন, ‘আমি আগের চেয়ে অনেক ভালো আছি, হাঁটতে পারি, খেলতে পারি। আমার মা-বাবাও ভীষণ খুশি হয়েছেন।’
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ব্র্যাক ব্যাংকের মূল লক্ষ্য সমাজের কেউ যেন পিছিয়ে না থাকে। আর তাই বিভিন্নভাবে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মধ্য দিয়ে মানুষের জন্য কাজ করছি আমরা। মোরশেদের স্বপ্নজয়ের যাত্রায় অংশ হতে পেরে ব্র্যাক ব্যাংক গর্বিত।’
