মোহাম্মদ শামসুল ইসলাম আগামী তিন বছরের জন্য ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিযুক্ত হয়েছেন। গত ফেব্রুয়ারিতে তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ন্যাশনাল হাউজিংয়ে যোগ দেন। ন্যাশনাল হাউজিংয়ে যোগদানের আগে তিনি গ্লোবাল ইসলামী ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
তিনি এবি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৮৯ সালে কর্মজীবন শুরু করেন। এবি ব্যাংকে কর্মরত অবস্থায় তিনি বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে প্রধানের দায়িত্ব পালন করেছেন। দেশে-বিদেশে বিভিন্ন সেমিনার এবং ট্রেনিংয়েও অংশ নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিংয়ের ওপর এমবিএ ডিগ্রি অর্জন করেছেন মোহাম্মদ শামসুল ইসলাম । বিজ্ঞপ্তি
