ইভ্যালির চেয়ারম্যান-এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ১৮ জুলাই ২০২১, ০২:১৪ এএম

অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালি ডটকমের চেয়ারম্যান শামীমা নাসরীন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গত বৃহস্পতিবার ঢাকার মহানগরের সিনিয়র বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। গতকাল দুর্নীতি কমিশনের (দুদক) আদালত পরিদর্শক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

অর্থ পাচার ও টাকা আত্মসাতের অভিযোগে সম্প্রতি ইভ্যালির চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এর অংশ হিসেবে গত ৮ জুলাই দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে দুদক। এর পরিপ্রেক্ষিতে আদালত রাসেল ও তার স্ত্রী শামীমার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে।

দুদক বলছে, গ্রাহক ও মার্চেন্টের ৩৩৯ কোটি টাকার হিসাব দিতে ব্যর্থ হওয়ায় টাকাগুলো আত্মসাৎ অথবা পাচার হয়েছে কি না তা খতিয়ে দেখতে অনুসন্ধান চলাকালে অভিযুক্ত ব্যক্তিরা দেশত্যাগ করলে সার্বিক অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। এজন্য সংস্থাটি দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত