ভার্চুয়াল প্ল্যাটফর্মে গত বৃহস্পতিবার এক্সিম ব্যাংকের ‘অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২১’ অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এ সময় উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবির, শাহ্ মো. আবদুল বারী ও মো. শেখ বশিরুল ইসলাম। বিজ্ঞপ্তি
×
