অষ্টম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ১৯ জুলাই ২০২১, ১০:৪৫ পিএম

দ্বিতীয় অধ্যায় : কম্পিউটার নেটওয়ার্ক

বহুনির্বাচনী

১. দুই বা ততোধিক কম্পিউটারের আন্তঃসংযোগকে কী বলে?

ক. কম্পিউটার নেটওয়ার্ক    খ. নেটওয়ার্ক টপোলজি

গ. ইন্টারনেট                   ঘ. ই-মেইল

২. কম্পিউটার নেটওয়ার্কের মূল উদ্দেশ্য কী?

ক. রিসোর্স নেওয়া            খ. রিসোর্স দেওয়া

গ. রিসোর্স ভাগাভাগি করা  ঘ. রিসোর্স বিক্রি করা

৩. একটি সত্যিকার কম্পিউটার নেটওয়ার্কে সাধারণত কতটি কম্পিউটার থাকতে পারে?

ক. ২টি   খ. ৩টি   গ. ৪টি   ঘ. অনেক

৪. নেটওয়ার্কে যে কম্পিউটারটি বিভিন্ন সেবা প্রদান করে সেটিকে কী বলে?

ক. সার্ভার           খ. ক্লায়েন্ট          গ. প্রোটোকল   ঘ. টার্মিনাল

৫. একটি নেটওয়ার্কে কয়টি সার্ভার থাকতে পারে?

ক. ১টি   খ. ২টি   গ. ৩টি   ঘ. অনেক

৬. সার্ভারের কাজ কোনটি?

ক. সেবা প্রদান করা         

খ. সেবা গ্রহণ করা

গ. সেবা নেওয়া ও সেবা প্রদান করা

ঘ. সমস্ত ক্লায়েন্টকে তার সেবা থেকে দূরে রাখা

৭. নেটওয়ার্কে যে কম্পিউটারটি অন্য কারও কাছ থেকে কোনো ধরনের সেবা নেয়, তখন তাকে কী বলে?

ক. সার্ভার              খ. ক্লায়েন্ট      গ. প্রোটোকল        ঘ. মিডিয়া

৮. যে জিনিসটা ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয় সেটা কী?

ক. মিডিয়া              খ. সার্ভার    গ. ক্লায়েন্ট   ঘ. প্রোটোকল

৯. কোনো মিডিয়া ব্যবহার না করেও কোন পদ্ধতিতে কম্পিউটার নেটওয়ার্ক জুড়ে দেওয়া যায়?

ক. অপটিক্যাল ফাইবার ব্যবহার করে

খ. ওয়্যারলেস পদ্ধতি

গ. কো-অক্সিয়েল কেবল ব্যবহার করে

ঘ. বৈদ্যুতিক তার ব্যবহার করে

১০. নেটওয়ার্কের দক্ষতা নির্ভর করে কীসের ওপর?

ক. Hub খ. Switch গ. NIC        ঘ. Bridge

১১. নেটওয়ার্ক অ্যাডাপ্টর নামে পরিচিত কোনটি?

ক. NIC খ. Switch গ. Bridge    ঘ. Hub

১২. এনআইসি (NIC )-এর পূর্ণরূপ কী?

ক. Network Interface Card

খ. Network Internet Card

গ. Network Intergraded Card

ঘ. Network Intergration Card

১৩. ক্লায়েন্টদের কাছে ব্যবহারের জন্য যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয় তার সবই কোনটি?

ক. মিডিয়া                                  

খ. নেটওয়ার্ক অ্যাডাপ্টর

গ. রিসোর্স                                 

ঘ. প্রোটোকল

১৪. যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে তাকে কী বলে?

ক. অ্যাডমিনিস্ট্রেটর                       খ. ইউজার

গ. রিসোর্সার                   ঘ. প্রোটোকল

১৫. নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহে উপাত্ত আদান-প্রদানের জন্য নির্ধারিত নীতিমালাকে কী বলে?

ক. প্রোটোকল    খ. ওয়েবপেজ     গ. ইন্টারনেট            ঘ. রিসোর্স

উত্তর

১. ক, ২. গ, ৩. ঘ, ৪. ক, ৫. ক, ৬. ক, ৭. খ, ৮. ক, ৯. খ, ১০. গ, ১১. ক, ১২. ক, ১৩. গ, ১৪. খ, ১৫. ক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত