মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে ৫০০ কেজি হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন। গতকাল সোমবার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচারপ্রধান আয়েশা শান সাকির কাছে উপহারের আম হস্তান্তর করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান।
শুভাচ্ছা উপহার পাঠানোর জন্য মালদ্বীপের প্রেসিডেন্টের পক্ষে দেশটির রাষ্ট্রাচারপ্রধান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সেখানকার বাংলাদেশ হাইকমিশন।
এর আগে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরাম রাজ্যের মুখ্যমন্ত্রীদের জন্যও আম পাঠান প্রধানমন্ত্রী।
