ব্রুনাইয়ের সুলতানের জন্য ‘হাঁড়িভাঙ্গা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৬ জুলাই ২০২১, ০২:২৯ এএম

ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসসান আল-বলকিয়াহ মু’ইযযুদ্দিন ওয়াদ দৌলাহ ইবন সুলতান ওমর আলি সাইফুদ্দিন সা’দুল খাইরি ওয়াদ্দিনের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ১ হাজার কেজি ‘হাঁড়িভাঙ্গা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রুনাইয়ে অবস্থিত বাংলাদেশের মিশন গতকাল রবিবার এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

মিশনের বার্তায় বলা হয়েছে, গত শনিবার (২৪ জুলাই) উপহারের আমগুলো বাংলাদেশ হাইকমিশন ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে। এরপর উপহারের আমগুলো সরাসরি দেশটির সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে নেওয়া হয়।

এর আগে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহকে আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্য আম উপহার পাঠিয়েছিলেন শেখ হাসিনা। সেই আম পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, মৌসুমি ফলের উপহার পেয়ে তিনি ‘অভিভূত’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত