আন্তর্জাতিক তথ্য সুরক্ষা সার্টিফিকেট পেল ব্র্যাক ব্যাংক

আপডেট : ২৭ জুলাই ২০২১, ০২:৪৬ এএম

গ্রাহকদের সর্বোচ্চ তথ্য সুরক্ষা বজায় রাখতে আন্তর্জাতিক মানের স্বীকৃতি অর্জন করেছে  ব্র্যাক ব্যাংক।

সম্প্রতি ‘পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড’ (পিসিআই-ডিএসএস) নীতিমালা অনুযায়ী শক্তিশালী সিস্টেম, উন্নত নেটওয়ার্ক সিকিউরিটি ব্যবস্থা, নিয়মিত পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার মাধ্যমে এই সনদ অর্জন করেছে ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক ব্যাংকের ডিএমডি অ্যান্ড চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেন বলেন, প্রায় ৪ বছরের পরিশ্রম করে আমরা পিসিআই-ডিএসএস সার্টিফিকেট অর্জন করতে সক্ষম হয়েছি। এই কঠিন স্ট্যান্ডার্ডের মান বজায় রাখতে আমাদের অভ্যন্তরীণ অ্যাপ্লিকেশনসহ একাধিক বড় বড় সলিউশন আপগ্রেড করতে হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত