শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

আড়াই কোটি টাকার মুদ্রাসহ একজন গ্রেপ্তার

আপডেট : ২৭ জুলাই ২০২১, ০৩:১২ এএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিং মেশিনে ধরা পড়েছে বিভিন্ন দেশের আড়াই কোটি টাকার মুদ্রা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে আর্মড ব্যাটালিয়ন পুলিশ।

এয়ারপোর্ট আর্মড ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জিয়াউল হক দেশ রূপান্তরকে জানান, ধৃত  জাহাঙ্গীর গাজী একজন কাপড় ব্যবসায়ী। তার পাসপোর্ট ঘেঁটে দেখা গেছে, গত দুই বছরে তিনি ১২৮ বারের মতো সৌদি আরবসহ বিভিন্ন দেশে আসা-যাওয়া করেছেন। টার্কিশ এয়ারলাইনসের (টিকে-০৬৯৪) একটি ফ্লাইটে করে ইস্তাম্বুলে যাওয়ার উদ্দেশে গতকাল সোমবার সকাল সাড়ে ৬টায় শাহজালালে আসেন জাহাঙ্গীর। বিমানবন্দরের সর্বশেষ চেকিং গেট আইনেস গেটে তাকে আটক করা হয়। প্রথমে চ্যালেঞ্জ করা হলে তিনি অস্বীকার করেন। পরে তার শরীরে ৫০ হাজার রিয়াল পাওয়া যায়। যখন স্ক্যানিং করা হয় তখন তার কাছে বিশেষ ব্যবস্থায় কৌশলে লুকায়িত প্রায় ১১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়ালসহ আটটি দেশের মুদ্রা উদ্ধার করা হয়। যা বাংলাদেশের টাকায় প্রায় আড়াই কোটি টাকা। কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে ভালোভাবে তল্লাশি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত