স্ত্রীকে দেওয়া সেই ভিডিও কলের জন্যও টাকা পাচ্ছেন মেসি

আপডেট : ২৮ জুলাই ২০২১, ১১:৪৮ পিএম

কোপা আমেরিকা জয়ের পরই মাঠে বসে স্ত্রী ও সন্তানদের সঙ্গে ভিডিও কলে আনন্দ ভাগাভাগি করেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের সেই ভিডিও কলের মুহূর্তটি সেদিনই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে মেসি মাত্র একদিন আগে সেই ভিডিও তার নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছেন। সঙ্গে দিয়েছেন আবেগঘন ক্যাপশন।

মেসি লিখেছেন, ‘কি বিশেষ এক মুহূর্ত! এই মুহূর্তটা ফাইনালের ঠিক পরেই ছিল। যখন আমি হোয়াটঅ্যাপ কলে পরিবারের সঙ্গে কোপা আমেরিকা জয়ের আনন্দ উদ্‌যাপন করছিলাম। এরই মধ্যে যা ১৩ মিলিয়ন ভিউ পেরিয়েছে।

এই পোস্টটি মেসি ও হোয়াটঅ্যাপের সঙ্গে চুক্তির অংশ। অর্থাৎ স্ত্রী-সন্তানকে দেওয়া সেই ভিডিও কলের জন্যও টাকা পাচ্ছেন মেসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত