এক সেকেন্ডে ডাউনলোড হবে ৫০ হাজার সিনেমা!

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১২:৩৮ এএম

অকল্পনীয় দ্রুতগতির ইন্টারনেটের জন্য বিশ্বরেকর্ড গড়েছে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি। প্রায় ৩ হাজার কিলোমিটার এলাকা জুড়ে প্রতি সেকেন্ডে ৩১৯ টেরাবাইট (টিবিপিএস) গতির ইন্টারনেটের নজির সৃষ্টি হয়েছে দেশটিতে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এর আগে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট ছিল ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের। সেখানে গবেষকরা ১৭৮ টিবিপিএসের রেকর্ড গড়েছিলেন। এবার তার প্রায় দ্বিগুণ গতির ইন্টারনেট দেখা গেল জাপানে।

শুধু মুভি ডাউনলোড নয়, দ্রুত ডেটা ব্যাকআপ, গুরুত্বপূর্ণ তথ্য বিনিময়, বৈজ্ঞানিক গবেষণা, মহাকাশ অভিযানের ডেটা স্ট্রিমিং ও আপডেট, প্রচুর তথ্যের ব্যাকআপ নেওয়া ইত্যাদি কাজে এ ধরনের দ্রুতগতির ইন্টারনেট প্রয়োজন।

দ্রুতগতির ইন্টারনেট সম্পর্কে আরও কিছু তথ্য :

১. টিবিপিএস মানে টেরাবিটস পার সেকেন্ড।

২. বিশ্বের সর্বোচ্চ ফিক্সড-লাইন ব্রডব্যান্ড গতির রেকর্ডের মালিক সিঙ্গাপুরে। এই গতির পরিমাণ ২০১৫ এমবিপিএস।

৩. তাত্ত্বিকভাবে ১৭৮ টিবিপিএসে মাত্র এক সেকেন্ডের মধ্যে পুরো নেটফ্লিক্স ডাউনলোড করা সম্ভব। এদিকে নতুন রেকর্ডের স্পিড ৩১৯ টিবিপিএস। অর্থাৎ, পুরো নেটফ্লিক্স দুবার ডাউনলোড করা যাবে এক সেকেন্ডে।

৪. নাসার সিস্টেম প্রতি সেকেন্ডে ৪০০ জিবিপিএস গতিতে চলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত