নেত্রকোনায় ৭ দফা দাবিতে প্রতীকী মানববন্ধন

আপডেট : ৩০ জুলাই ২০২১, ১২:০৫ এএম

নেত্রকোনায় সাত দফা দাবিতে জেলা ছাত্র ইউনিয়নের চার সদস্য মিলে শহরে তিনটি স্থানে ব্যতিক্রমী মানববন্ধন পালন করেছেন।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ও দুপুর ১২টায় মোক্তারপাড়া ব্রিজের মোড়ে এবং পরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ প্রতীকী মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন, করোনা ইউনিটে শয্যা সংখ্যা বৃদ্ধি, অবিলম্বে আইসিইউ ওয়ার্ড চালু, পিসিআর ল্যাব স্থাপন, করোনা আক্রান্তদের সার্বক্ষণিক চিকিৎসক দিয়ে ফলোআপের ব্যবস্থা, বিনাকারণে ময়মনসিংহে রেফার না করা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে করোনা ইউনিট চালু করাএই সাত দফা দাবি জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত